মঙ্গলবার – ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার – ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈগলস-৯৬’র ইফতার: স্মৃতি, সৌহার্দ্য আর সমাজসেবার গল্প

১৯৯৬ এবং এইচএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচভিত্তিক সংগঠন চট্টগ্রাম ঈগলস গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) গ্রুপ সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে এই ইফতার আয়োজন সম্পন্ন হয়।

২০১৮ সালের ১ জুন যাত্রা শুরু করা এই গ্রুপটি অল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম অঞ্চলের এসএসসি ১৯৯৬ ও এইচএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় দেড় হাজার সদস্য নিয়ে পরিচালিত এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শুধু বন্ধুত্বের বন্ধন দৃঢ় করেই থেমে থাকেনি বরং অসুস্থ ব্যাচমেটদের আর্থিক সহায়তা, এতিম শিশুদের খাবার প্রদান, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, মাদ্রাসায় আসবাবপত্র দান, সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার প্রদান, অটিজম স্কুলে শিক্ষা উপকরণ সরবরাহ এবং করোনাকালে ত্রাণ বিতরণসহ নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছে।

ভবিষ্যতেও তাদের  এই কল্যাণমুখী কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঈগলস ৯৬ ফেসবুক ভিত্তিক গ্রুপটির এডমিন শাহরিয়ার আলম।

ইফতার আয়োজনে অ্যাডমিনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—ডা. ফারজানা  ইউসুফ এনি, মীর নাজমুল আহসান রবিন, সামিনা কাদের, এরশাদ উল্লাহ ফারুকী, আসাদ উজ-জামান ও মুহাম্মদ সাজেদুল হক প্রমুখ।