মঙ্গলবার – ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার – ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের উদ্যোগে স্মরণ, দোয়া ও ইফতার

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদাপূর্ণ পরিবেশে বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে স্মরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এ.এইচ.এম. করম আলীর স্মৃতির উদ্দেশ্যে এই স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক ও সমিতির যুগ্ম-সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. হাকিম আলী।

এসময় তিনি বক্তৃতায় সকলকে মানবতার সেবায় এগিয়ে এসে সমিতির জাকাত ফান্ডে উদার হস্তে জাকাত প্রদানের বিনীত আহ্বান জানান। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য  ড. তৈয়ব চৌধুরী।

আরো বক্তব্য রাখেন—চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু, জি.পি.এইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, প্রিন্সিপাল এম.এ. কাশেম, অধ্যাপক ডা. মোজাম্মেল হক শারিফী, লে. কমান্ডার হাসানুজ্জামান খান সোহেল, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, মো. ইমদাদুল হক, বস্ত্র কারুশিল্পী রওশন আরা চৌধুরী, হাফেজ মো. আনোয়ার হোসেন, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মিসেস সাদমান সাইকা, ডা. এম. এ. মতিন, সাইফুল করিম আরিফ, ওমর ফারুক, কাওসার আহমেদ, মো. ওমর মজিবর রহমান, সামছুল হুদা, ইঞ্জিনিয়ার ফেরদৌসুল কবির, প্রফেসর ডা. মাসুদ আহমেদ, প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিকী ও প্রফেসর আবদুল হালিম প্রমুখ।

সভায় বক্তারা বৃহত্তর ঢাকা সমিতির ফ্রি ক্লিনিক কার্যক্রমকে বৃহদাকারে চালু রাখতে দুঃস্থ ও আর্ত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুম আলহাজ্ব এ.এইচ.এম. করম আলীসহ বৃহত্তর ঢাকা সমিতির এ পর্যন্ত ইন্তেকালকারী সকল সদস্যের রুহের মাগফেরাত এবং দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা হারুনুর রশীদ। একই সঙ্গে সমিতির জীবন সদস্য ও শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সাব্বির ভূঁইয়ার আশু রোগমুক্তি কামনা করেও দোয়া করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।