ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের স্মরণে ফটিকছড়িতে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাগানবাজার ইউনিয়নে গজারিয়া টাইগার একতা সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে সার্বিক তত্ত্বাবধানে বাগানবাজার ১ং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইঞ্জি. হোসাইন মুহাম্মদ এনাম।
বাগানবাজার ১ নম্বর ইউনিয়ন বিএনপির সদস্য মুহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে এবং ২ নম্বর দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ও ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হায়দার বিপ্লব।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের প্রচার সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন খাঁন।
উদ্বোধনী বক্তা ছিলেন হেঁয়াকো জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সাবেক ছাত্রদল নেতা মুহাম্মদ জাহিদুল আলম মাসুম খন্দকার।
এ সময় আরও বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ হানজালা, হেয়াকো জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আতিকুর ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ ওমর, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাজিম, হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, মহানগর যুবদল নেতা সালেহ আহমদ খোকন, ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা মুনির হোসাইন আবির এবং ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা জাহেদ হোসেন ইফতী।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।







