সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ বোস্তামী থানার যুগ্ম আহ্বায়ক শওকত আলম বাপ্পির চিকিৎসা ও স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন চমেক ছাত্রদলের নেতারা।
মঙ্গলবার চমেক ছাত্রদলের সভাপতি ডা. হাসিবুল হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে শওকত আলম বাপ্পির চিকিৎসা, স্বাস্থ্যগত অবস্থা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা আহত ছাত্রদল নেতার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন এবং তার সার্বিক স্বাস্থ্যের খোঁজখবর নেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন চমেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, কলিমুল্লাহ ও নাদিম সামীসহ নেতৃবৃন্দ।






