– – 

– – 

রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতার ভবনে আগুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী মাদ্রাসা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

bKash

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, এমরুল করিম রাশেদের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় দুই কক্ষবিশিষ্ট একটি অফিস কাম বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকালে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।