– – 

– – 

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় চমেকে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (নভেম্বর) বাদ জোহর জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।

এতে মসজিদের ইমাম মাওলানা মো. শাফাজুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন। মোনাজাতে তারেক রহমানের সু-স্বাস্থ্য, সফলতা এবং দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত দীর্ঘ জীবন কামনা করা হয়।

bKash

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক মাধ্যমে একটিউন্নয়নের মানবিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ড্যাব জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডা. তৌহিদুর রহমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-চিকিৎসক কল্যাণ সম্পাদক ডা. সাদ্দাম হোসেন, ডা. জামাল উদ্দিন, ডা. মাজেদ সুলতান, ডা. এস খালেদ, ডা. রাজেদ আল হাসান, ডা. রিয়াসাদ শাহাবুদ্দিন, ডা. মুন্সী ফয়জুল রাব্বী, ডা. জুনায়েদ রায়হান, ডা. ফারাবী, ডা. ময়নুল আহসান, ডা. মাহমুদুল হাসান, ডা. সামিউল করিম চৌধুরী, ডা. জাহিদুল ইসলাম, ডা. মাইমুন রিদওয়ান চৌধুরী রিয়াদ, ডা. তরিকুল, ডা. সালাউদ্দিন স্বপন, ডা. তাহসিন নূর, ডা. এস এম কায়সার, ডা. শরীফুজ্জামান, ডা. তানিম, ডা. আবু সুফিয়ান, ডা. কামরুল ইসলাম, ডা. হান্নান, ডা. আশফাক, ডা. আরমান, ডা. নাঈম, ডা. শফিকুল ইসলাম, ডা. ইফাজ হাসবুল্লাহ, ডা. মুশফিকুর রহমান, ডা. তৌহিদ, ডা. সায়েম, ডা. মাহফুজ, ডা. মুশফিক হাসান, শোয়েব সিফাত, নিয়ন, আকিব, আরাফাত, আল নাদিম সামি, আবু তাসিন, সাহেদ, কিয়াম, সৈকত ও নাজমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নেতৃবৃন্দ।