শুক্রবার – ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার – ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বয়েজ অফ-৯৬’র ইফতার মাহফিল সম্পন্ন

নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বয়েজ অফ ৯৬’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়ে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও বন্ধুত্বের অপার বন্ধন মিলিত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বয়েজ অফ ৯৬’ এর আহ্বায়ক মো. মোবারক উল্লাহ মাসুম। আয়োজকরা জানান, বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

পরিচালনা কমিটির সদস্য মো. মাঈনুল হক জিলানি, শরীফ আহমেদ খান, মো. আলী মাসুদ ও মুহাম্মদ সাজেদুল হক বলেন—বন্ধুদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় গত জানুয়ারিতে গুলশানে নিজ অফিস ভবনের নিচে নির্মাণসামগ্রীর লোহার আঘাতে নিহত বন্ধু আশফাকুজ্জামান চৌধুরী পিপলুর অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। পরে তাঁর রুহের মাগফেরাতসহ সকলের মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মাহাবুবুল হক।

উল্লেখ্য, ‘বয়েজ অফ ৯৬’ গ্রুপটি ২০১৬ সাল থেকে বন্ধুদের পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।