সোমবার – ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার – ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ –  ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্রকৌস’র আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিপ্রকৌস)আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে প্রকৌশলী মো. সোহরাব হোসেনকে আহ্বায়ক ও প্রকৌশলী মো. নাজমুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকালে নগরীর আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবনে ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবার সম্মতিক্রমে এ কমিটি করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট হাসিনা আমলে ডিপ্লোমা প্রকৌশলী নামধারী কিছু চিহ্নিত সুবিধাভোগী এ সমিতিকে আওয়ামী লীগের লেজুড়বৃত্তি সংগঠনে পরিণত করেছিল। ১২ ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর প্রশাসনের সকল সেক্টরকে ফ্যাসিস্টমুক্ত করে স্বতন্ত্র পেশাজীবী এবং বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীনেতৃবৃন্দ ঐক্যবদ্ধ।

নেতৃবৃন্দ আরও বলেন, সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দাওয়া আদায়ে স্বতন্ত্র সংগঠন হিসেবে নতুন কমিটির নেতৃবৃন্দ সাধারণ প্রকৌশলীদের সর্বদা পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) ফ্যাসিস্ট মুক্ত হলো।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রকৌশলী মো. সিহাব উদ্দীন, সোরহাব হোসেন, মো.  সাজিদ, মো. রায়হানুর রহমান রুহেল, মো. সজীব উদ্দীন,  মো. ওলিউল ইসলাম, মো. নূর ইসলাম, আলাউদ্দীন সোহাগ ও মো. আনিছুর রহমান প্রমুখ।