শুক্রবার – ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার – ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএসসিআর ও টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২১ মে) দুপুর ২টায় সিএসসিআর সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমঝোতা স্মারকে সিএসসিআরের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের পক্ষে ল্যাব ডিরেক্টর ডা. টি.এম. আরিফুর রহমান স্বাক্ষর করেন।

সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএসের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল), কারিগরি উপদেষ্টা ডা. পল এন মেনওয়ারিং, সিএসসিআরের পরিচালক অধ্যাপক মো. আবদুল কাদের, অধ্যাপক এম এ কাসেম, ডা. একরামুল হক, অধ্যাপক খন্দকার এ কে আজাদ, কনসালটেন্ট ডা. মো. আহসানুল আবেদীন, ডা. নুরুল আমিন ভুঁইয়া, ডা. সাইফুল ইসলাম রাজু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে জানানো হয়, এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশের বৃহৎ ক্যানসার নির্ণয় প্রতিষ্ঠান টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব এবং চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান সিএসসিআরের মধ্যে প্রযুক্তিগত তথ্য, দক্ষতা ও প্রশিক্ষণ বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত হবে।

এছাড়া আধুনিক চিকিৎসা প্রযুক্তি “নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং (এনজিএস)” বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।