– 

– 

পুড়ে যাওয়া মাদ্রাসার শিক্ষার্থীদের খাবার ও পোশাকের দায়িত্ব নিলেন যুবদল নেতা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী লিংক রোডে অবস্থিত এ মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার প্রায় ৩০০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থের শ্রেণিকক্ষ এবং আবাসিক কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আজ সকাল ১১টায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এ মাদ্রাসা পরিদর্শনে যান।

bKash

পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে ছাত্রদের ২ দিনের খাবার, প্রয়োজনীয় পোশাক ও শিক্ষাসামগ্রী প্রদানের সম্পূর্ণ দায়িত্ব নেন।

                                                                                                                             ছবি: অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ছাত্রাবাস

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল কাজ করছে। পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত খোঁজখবর রাখছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমদ খোকন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।