চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পেশাজীবী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর চট্টগ্রাম চ্যাপ্টার।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বিভিন্ন বন্যাকবলিত স্থানে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
আরও উপস্থিত ছিলেন, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুব আলম, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী খান মোহাম্মদ আমিনুর রহমান, চুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম, এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সিনিয়র সদস্য প্রকৌশলী রাশেদ আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন প্রমুখ।
এছাড়াও মানবিক এই কার্যক্রমে এ্যাবের সিনিয়র সদস্য প্রকৌশলী মো. কামরুজ্জামান, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী ইমাদুল হক, প্রকৌশলী মাসুদ, প্রকৌশলী সজীব বড়ুয়া, প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী, প্রকৌশলী শাহীন এবং স্থানীয় এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে প্রকৌশলী নেতৃবৃন্দ বলেন, টানা ভারী বর্ষণ ও বন্যায় বাঁশখালীর বহু মানুষ পানিবন্দি ও চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এ্যাব সব সময় দেশের যে-কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এ ক্ষুদ্র প্রয়াস।
এ সময় তারা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলা করার আহ্বান জানান।







