চট্টগ্রামের চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ উপলক্ষে চন্দনাইশ থানায় কাবাডি দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ জার্সি উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কোচ মোজাম্মেল হক ও টিম ম্যানেজার মো. হেলাল উদ্দীনসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

জার্সি উন্মোচনকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় খেলোয়াড়রা জানান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে লড়বেন।





