‘খেলায় খেলায় গড়ি, সম্প্রীতির বন্ধন—এক মাঠ, এক দল, এক স্বপ্ন’—এই প্রত্যয়কে সামনে রেখে জুলাইয়ের বীর শহীদদের স্মরণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর বাগানবাজার ইউনিয়নে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া টাইগার একতা সংঘের আয়োজনে জমকালো পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় লালমাই একতা সংঘ ও চম্পকনগর ফুটবল একাডেমি।
ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী পিটু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১ নম্বর বাগানবাজার শাখার সভাপতি ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ এনাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১ নম্বর বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক বাবুল, ২ নম্বর দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোহাম্মদ মনির হায়দার, ১ নম্বর বাগানবাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জসিম উদ্দিন মেম্বার, ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন মেম্বার, বাগানবাজার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মেম্বার এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর মো. আলী আকবর।
এ সময় উভয় দলের খেলোয়াড়, আয়োজকসহ দূর-দূরান্ত থেকে আসা বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





