শনিবার – ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার – ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৩৬ ঘণ্টা পানি বন্ধ থাকবে, ভোগান্তিতে পড়বে যেসব এলাকা

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় ৩৬ ঘণ্টা ধরে পানি সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। বহদ্দারহাট এলাকায় পাইপলাইনের আন্তঃসংযোগ কাজের জন্য আজ (২৯ মে) সকাল ১১টা থেকে কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন বন্ধ থাকবে। ফলে নগরের বিস্তীর্ণ অংশে পানি সংকট দেখা দিতে পারে।

গত সোমবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওয়াসা।

সংস্থাটি জানায়, সিডিএ এভিনিউ রোডে বহদ্দারহাট পুলিশ বক্সের বিপরীতে ৬০০ এমএম ব্যাসের এসি পাইপলাইনের সঙ্গে ৩০০ এমএম ব্যাসের ডিআই পাইপ সংযোগের কাজ চলবে। এই সময় নগরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটবে।

যেসব এলাকায় পানি থাকবে না—

নগরের আরাকান রোড ও আশপাশের এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও আশপাশের এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও আশপাশের এলাকা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আশপাশের এলাকা, কেবি আমান আলী রোড, কালামিয়া বাজার এবং কল্পলোক আবাসিক এলাকাসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে পানি সরবরাহ ব্যাহত হবে।

ওয়াসা জানিয়েছে, এই ভোগান্তি সাময়িক। কাজটি দ্রুত শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি, নগরবাসীকে এই সময়ের জন্য প্রয়োজনীয় পানি সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।