বুধবার – ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার – ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

ট্রেড ডেস্ক: উদ্বেগ, উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতারা। এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে এ বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত আছেন।

এরআগে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বলেন, প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নিতে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল গুলশান চেয়ারপারসনের অফিস থেকে রওনা দিয়েছে।

চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। যে কারণে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

 

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদেরকে জানানো হয়েছে সন্ধ্যা সাড়ে ৭টায় সাক্ষাতের সময়।

তার আগে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন বলে ঘোষণা দেন। শনিবার বিকালে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এর অংশ হিসেবে শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরেই বৈঠকে যোগ দেবে এনসিপি।