– – 

– – 

সিএসসিআরে বিনামূল্যে অপারেশন করা ব্রিটিশ চিকিৎসকদের সংবর্ধনা

চট্টগ্রামে ব্রেস্ট ক্যানসার সচেতনতা ও চিকিৎসায় স্বেচ্ছাশ্রমে অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য থেকে আগত ব্রিটিশ শল্যচিকিৎসককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও বিনামূল্যে সফল অস্ত্রোপচার পরিচালনাকারী এই বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়।

নভেম্বর মাসব্যাপী চলমান ‘Awareness to Care’ কর্মসূচির অংশ হিসেবে এদিন সিএসসিআর হাসপাতালের অপারেশন থিয়েটারে দিনব্যাপী বিনামূল্যে অস্ত্রোপচার পরিচালনা করেন ব্রিটিশ শল্যচিকিৎসকরা।

bKash

অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমে এই মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিশেষ সম্মাননা লাভ করা চিকিৎসকরা হলেন, ডা. মেরিনা পার্টন, ডা. ল’রা জনসন ও ডা. মো. জাকের উল্লাহ। পাশাপাশি, পিংক অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী দেশীয় চিকিৎসকদেরও সম্মাননা সনদ প্রদান করা হয়।

পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদের সভাপতিত্বে এবং ডা. মো. আহসানুল আবেদীন ও ডা. সাইরা বানু শিউলির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন, বিশেষ বক্তা ছিলেন সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, অধ্যাপক এস এম তারেক, অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ, অধ্যাপক ডা. মাসুদ করিমসহ দেশের বরেণ্য সিনিয়র চিকিৎসকবৃন্দ।

পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার প্রত্যয়

অনুষ্ঠানে উদ্যোক্তারা ‘Awareness to Care’ কর্মসূচির পরবর্তী ধাপ হিসেবে ‘Care to Excellence’ কার্যক্রমের আওতায় চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এসময় ‘চট্টগ্রাম কল’-এর এই মহতী আহ্বানে সাড়া দিয়ে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার জোরালো ডাক দেন এভারেস্ট বিজয়ী চিকিৎসক বাবর আলী।

প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন ক্যানসার হাসপাতাল নির্মাণের জন্য জমি প্রাপ্তিসহ সকল কার্যক্রমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

সিএসসিআর হাসপাতালে আরও উদ্যোগ ও সেবা সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুণ—

এক.  চট্টগ্রামে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ফ্রিতে ‘ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং’ সেবায় গোলাপি বাস
দুই.  সিএসসিআর ও চসিকের উদ্যোগ: সিএমপিতে স্তন ক্যান্সার সচেতনতামূলক সভা আগামীকাল
তিন.  সিএসসিআর ও টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
চার. এবার চট্টগ্রামে ফ্রিতে ক্যানসারের অস্ত্রোপচার করবেন যুক্তরাজ্যের দুই সার্জন

পাঁচ. বন্দর থানা প্রাঙ্গণে পিংক বাস, হলো ক্যান্সার স্ক্রিনিং