– – 

– – 

রোটারি ও ব্র্যাকের উদ্যোগ: বন্যা-পরবর্তী বাঁশখালীতে শিক্ষা উপকরণ ও বীজ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং পাঁচ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ব্র্যাকের সহযোগিতায় এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৫, জোন-৫ চট্টগ্রাম।

শিক্ষা উপকরণ ও বীজ বিতরণ কর্মসূচিতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা), প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

bKash

রোটারি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান, পিপি ইব্রাহিম হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান সাজেদুল হক হাসান, প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ লুৎফুর রহমান। এছাড়াও ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শের আলী।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা ও কৃষি খাতে পুনর্বাসনের লক্ষ্য আয়োজিত এ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকদের কৃষিকাজ পুনরায় শুরু ও সবজি উৎপাদনে উৎসাহিত করতে মানসম্মত বীজ বিতরণ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দুর্যোগকবলিত মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পাশাপাশি তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) উদ্বোধনী বক্তব্যে রোটারি ডিস্ট্রিক্ট-৬৫ এর অ্যাসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক জসীম উদ্দিন চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জানান। প্রাকৃতিক দুর্যোগের পর বাঁশখালীর ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে শিক্ষা ও কৃষি খাতে রোটারির এই ভূমিকার কথা তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, রোটারি ও ব্র্যাকের এই যৌথ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা প্রদান, শিক্ষার প্রসার এবং কৃষি পুনর্বাসনে দীর্ঘমেয়াদী ও ইতিবাচক অবদান রাখবে।

রোটারি ইন্টারন্যাশনালের আরও মানবিক উদ্যোগ সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন—

এক. মহালছড়ির পাহাড়ে পোর্ট সিটি রোটারি ক্লাবের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

দুই. পাহাড়ের মানুষের চোখে আলো ফেরাতে মানবিক উদ্যোগ

তিন. লংগদুতে ‘চোখ রক্ষার’ লড়াইয়ে দেশ রক্ষার কারিগররা!

চার. ২৮ জনের ‘চোখের আলো’ না ফেরা পর্যন্ত হাত ছাড়েনি সেনাবাহিনী