গণমানুষের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সাংসদ আবু সুফিয়ান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে নগরীর নতুন ব্রীজ চত্বরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ. লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাকলিয়া থানা যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মুহাম্মদ শাহেদ

আবু সুফিয়ান বলেন, ‘কোটি কোটি মানুষ রাজপথে নেমে আওয়ামী লীগ আর হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের গণজোয়ারের ফ্যাসিস্ট হাসিনার শাসনের অবসান ঘটেছে। হাসিনাকে পাশের দেশের সেনাবাহিনী এসে ক্ষমতায় বসাবে, এ দিবা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’
তিনি আরও বলেন, গণতন্ত্রকামী ছাত্র জনতার রক্তের উপর দিয়ে হাসিনা তার পুরো শেখ পরিবারসহ দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। আওয়ামী লীগ আর হাসিনা এ দেশীয় নয়, ভারতীয় প্রোডাক্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যেক্ষ ভোটে জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনঃগঠনের কাজ এগিয়ে চলছে। রাতের আধারে পটকা ফুটিয়ে বাসে আগুন দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চিন্তা আওয়ামী রাজনীতির দেউলিয়াত্বের বড় প্রমাণ।
তিনি এসময় যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে যে-কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার করার অনুরোধ জানান।
বক্তব্যে প্রধান বক্তা নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘পলাতক আওয়ামী লীগ গত ১৭ বছর আয়না ঘর সৃষ্টি করে এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। শুধু ২৪’র ছাত্রজনতার গণঅভ্যুত্থানেই হাসিনা প্রায় দুই হাজার মানুষকে খুন করেছিল। সেই হাসিনাই ভারতে বসে বসে এদেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি লুটেরার দল, খুনির দল। এদেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনী হাসিনার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
এসময় তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় শৃঙ্খলা ও নির্দেশ মেনে চলার আহ্বান জানান।
বক্তব্যে বিশেষ অতিথি যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘বাংলাদেশের গণহত্যার আসামী ভারতে বসে এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অথচ প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারতের উচিত গণহত্যাকারী খুনী হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া। আওয়ামী লীগ আর হাসিনার রাজনীতি আতাতের রাজনীতি। স্বৈরাচার এরশাদ থেকে শুরু করে হালের গুপ্ত শক্তি সবার সাথে আতাত করে রাজনীতি করেছে আওয়ামী লীগ। জাতীয়তাবাদী জিয়ার আদর্শের সৈনিকরা বেঁচে থাকতে এদেশে ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না।’
আরও পড়ুন: ‘জনকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই রাজনীতির আসল ব্রত’: দীপ্তি-শাহেদ
তিনি আরও বলেন, ‘বীর চট্টলার যুব সমাজ সকল নৈরাজ্য আগুন সন্ত্রাসের জবাব রাজপথে দিতে সর্বদা প্রস্তুত আছেন। ‘
বিক্ষোভ মিছিলটি নতুন ব্রীজ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাকলিয়া এক্সেস রোডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাকলিয়া থানা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মুসার যৌথ সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, নাসির উদ্দীন চৌধুরী নাসিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, সহ-সাধারণ সম্পাদক সম্পাদক আসাদুর রহমান টিপু, সম্পাদক মন্ডলীর সদস্য আজিজুল হক মাসুম, ইফতেখার শাহরিয়ার আজম, সহ-সম্পাদক শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জসিম।
আরও বক্তব্য রাখেন, যুবদলের কোতোয়ালী থানার আহবায়ক নুর হোসেন নুরু, চকবাজার থানার আহবায়ক মোহাম্মদ সেলিম, কোতোয়ালি থানার সদস্য সচিব মোহাম্মদ হাসান, কোতোয়ালি থানার সিনিয়র যুগ্ম-আহবায়ক এম এ জলিল, বাকলিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাকিম মাহমুদ, চান্দগাও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল প্রমুখ।
আ/কামা





