শনিবার – ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার – ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে ইতিহাস সৃষ্টি: একদিনে ৫,৭০৯ টিইইউস হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার টার্মিনালটিতে ৫ হাজার ৭০৯ টিইইউস ((টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট)) কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়, যা এই টার্মিনালের ইতিহাসে সর্বোচ্চ। বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল টার্মিনালটি সর্বোচ্চ ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছিল। সে হিসেবে, কয়েক সপ্তাহের মধ্যেই কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

এদিকে একই সময়ে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এটিকে বন্দরের সামগ্রিক কার্যক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত বলে মনে করছেন। তারা বলছেন, ভালো সমন্বয়, উন্নত ব্যবস্থাপনা ও শ্রমিকদের প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

টার্মিনালটি পরিচালনা করছে চিটাগং ড্রাই ডক লিমিটেড। সাম্প্রতিক কিছু পরিবর্তনের কারণে এখানে কাজের গতি বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উন্নতি বন্দরের জট কমাতে, জাহাজের অপেক্ষার সময় কমাতে এবং আমদানি-রপ্তানি আরও সহজ করতে সাহায্য করবে।