– – 

– – 

চমেকে শহীদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী পালিত

শহীদ ডা. শামসুল আলম খান মিলন ছিলেন স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী ও অগ্রসেনানী যোদ্ধা। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে তিনি ঘাতকের বুলেটে শহীদ হন, যা আন্দোলনকে আরও বেগবান করে। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে আছে।

ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডা. মিলন স্মৃতি সংসদ, চট্টগ্রাম শাখার উদ্যোগে গতকাল শনিবার (২৮ নভেম্বর) বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মসজিদের ইমাম মাওলানা মো. শাফাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডা. মিলন স্মৃতি সংসদের আহ্বায়ক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, ড্যাবের উপদেষ্টা ডা. আবুল কালাম, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর সাধারণ সম্পাদক ডা. ইফতেখার লিটন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. সারোয়ার আলম এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী।

bKash

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মাহতাবুল ইসলাম, ডা. জামাল উদ্দিন, ডা. রিফাত কামাল রনি, ডা. মিনহাজুল আলম, ডা. জুনায়েদ রায়হান, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. সামিউল করিম, ডা. এস খালেদ, ডা. শিব্বির আহমেদ, ডা. রিয়াসাদ শাহাবুদ্দিন, ডা. মুন্সী ফয়জুল রাব্বী, ডা. ফারাবী, ডা. ইফতেখার অনি, ডা. কামরুজ্জামান জুয়েল, ডা. আসিফ উদ দৌলা, ডা. জাহিদুল ইসলাম, ডা. মায়মুন রিদওয়ান, ডা. তাহসিন নুর অমি, ডা. এস এম কায়সার, ডা. মাহফুজ, ডা. হান্নান, ডা. তানিম, ডা. আশরাফুজ্জামান শিপন, ডা. ইফাজ হাসবুল্লাহ, ডা. শরীফ হোসেন, নাজমুল আলম, ফাহাদ হোসেন, আকিব আব্দুল্লাহ, আরফাত শাহাদাত, হামিদ শাহরিয়ার, আল নাদিম সামি প্রমুখ।